সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

নান্দাইলে পরিকল্পনা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

রফিকুল ইসলাম ,(নান্দাইল)
মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি’র বিরুদ্ধে গত ২৬মে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক ভূইয়া কর্তৃক জেলার সাংবাকিদের নিয়ে সাংবাদিক সম্মেলনে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার নান্দাইল উপজেলা সদরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহানের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন দোয়াত কলমের প্রতীকের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া।

সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শাহাব উদ্দিন ভূইয়া বলেন, নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মো. এমদাদুল হক ভূইয়া এ নির্বাচনে মাননীয় পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল অব: আব্দুস সালাম দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীকে সমর্থন ও প্রভাববিস্তার করেছেন বলে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া শাহাব উদ্দিন ভূইয়া আরও বলেন, শুধু তাই নয় ওই আনারস প্রতীকের প্রার্থী, দোয়াত কলমের প্রার্থী ও আমার বিরুদ্ধেও মিথ্যা অপপ্রচার চালিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে।

নান্দাইল উপজেলা আওয়ামীলীগ স্বচ্ছ ও সুসংগঠিত। মূলত ওই কতিপয় প্রার্থীর জনসমর্থন শূন্য হওয়ায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও আমার নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উক্ত সংবাদ সম্মেলনে আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী সম্প্রতি নান্দাইলে আগমনের পর তিনি উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা সাথে ছিলেন। কিন্তু কোথাও দোয়াত কলমের প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা বা সমর্থন দেননি। পরিশেষে উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ নান্দাইলে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান। উক্ত সাংবাদিক সম্মেলনে ময়মনসিংহ জেলা ও নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর