ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাশহাঁটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও নান্দাইল উপজেলা হিসাব রক্ষন অফিস থেকে অবসরপ্রাপ্ত হারুন অর রশিদ সম্প্রতি নান্দাইল নতুন বাজার এলাকায় সড়ক দূুর্ঘটনায় মৃত্যু বরন করে।
তাদের স্মরনে আজ বৃহস্পতিবার বাশহাঁটী লোকজ ও সাহিত্য সংঘের আয়োজনে, এবং নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে স্মরন সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত মিলাদ মাহফিলে অধ্যাপক আফেন্দী নুরুল ইসলামের সভাপতিত্বে ও সংঘের সাধারন সম্পাদক ডাঃ মো,ফখর উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন সাহিত্য সংঘের উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,ডাঃ ভানু কুমার সেন,অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আলম,মো, আবুল কালাম,নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু,নান্দাইল প্রেসক্লাবের অর্থ- সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল,সাংবাদিক মন্জুরুল হক সহ প্রমুখ।
স্মরন সভা শেষে সড়ক দূুর্ঘটনায় নিহত নুরুল ইসলাম ও হারুন অর-রশিদের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য মৃত্যু ব্যাক্তিদ্বয় বাশহাঁটী লোকজ ও সাহিত্য সংঘের সক্রিয় সদস্য ছিলেন।