রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভালো শুরুর পর খেই হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্তর ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

শান্ত ১১০ বলে করেন ৭৭ রান। এছাড়া জাকের আলী অনিক করেন ৫৫ বলে ৪৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে মাইকেল ব্রেসওয়েল নেন ৪টি উইকেট।

২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে যান উইল ইয়োং। এরপর কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে।

তবে ইনিংসের চতুর্থ ওভারে কিউই শিবিরে আঘাত হানেন নাহিদ। দলীয় ১৫ রানে ৪ বলে ৫ রান করে আউট হন উইলিয়ামসন। এরপর রাচীন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ৭২ রানে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ। ৪৫ বলে ৩০ রান করা কনওয়েকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর ক্রিজে আসা টম লাথামকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন রবীন্দ্র। বেশ আগ্রসী ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার।

সাবলীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রবীন্দ্র। দলীয় ২০১ রানে আউট হওয়ার আগে ১০৫ বলে ১১২ রান করেন তিনি। রবীন্দ্রর বিদায়ের পরপরই ৭৬ বলে ৫৫ রান করে সাজঘরে ফিরে যান লাথাম। এরপর জয়ের বাকী আনুষ্ঠানিকতা সাড়েন গ্লেন ফিলিপস ও ব্রেসওয়েল। ২৩ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর