শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

নিজ বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : রাজধানীর দয়াগঞ্জ এলাকায় একটি বাসা থেকে হুমায়ুন কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে দয়াগঞ্জ এলাকায় থাকতেন এই পুলিশ সদস্য।

সোমবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার দক্ষিণ সায়েদাবাদের দয়াগঞ্জ হাজী চান মিয়া রোডের ৭১/সি নম্বর বাসার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, ভোরে তার স্ত্রী নামাজের জন্য উঠলে একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় হুমায়ুন কবিরকে দেখতে পান। পরে থানায় খবর দেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে মেরে ফেলেছে বিষয়টি এই মুহূর্তে বলা কঠিন৷ তবে তদন্তে উঠে আসবে।

এদিকে এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে সেই কনস্টেবলকে তার স্ত্রী হত্যার পর ঝুলিয়ে রেখেছেন। তবে পুলিশ দাবি করেছে, এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় তার স্ত্রী জড়িত কি না সেটাও তারা এখনো নিশ্চিত হতে পারেননি।

ঘটনাস্থল থেকে যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনের কাজ চলছে। ঘটনাস্থলে ক্রাইম সিন এসেছে। এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটেছে। সেটি আত্মহত্যা নাকি হত্যা পুলিশ নিশ্চিত হতে পারেনি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর