শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি রাজাবাড়ি বাজারে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত- ১৫

পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির একটি মহান সফর। এই মাস আসে বছরে একবার কিন্তু রেখে যায় গভীর শিক্ষার ছাপ।
মুসলিম জীবনে রমজান মানে কেবল রোজা রাখা নয়, এটি ধৈর্য, সংযম, দোয়া, কুরআন তেলাওয়াত ও আত্মার পরিশুদ্ধির এক পবিত্র আমল। এই সময়টাতে মানুষ যেমন নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে, তেমনি অন্যকেও উৎসাহিত করতে চায় ভালো পথে চলতে।
এরই ধারাবাহিকতায় খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটী গ্রামে অবস্থিত আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ই রমজান) বিকেলে হরিদাশ কাটী পূর্বপাড়া জামে মসজিদ চত্বরে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে আদর্শ লাইব্রেরির সভাপতি মোঃ হাসান- উজ – জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মাওলানা জালাল উদ্দিন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম আলহাজ্ব হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল হান্নান, আলহাজ্ব শেখ মুমিন উদ্দিন, মোঃ আলমুন হোসাইন, ইকবাল হোসেন বাবলু, মোঃ হাবিবুর রহমান, আব্দুল হান্নান, গাজী হাবিবুল্লাহ, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শেখ আব্দুল গফুর, বিল্লাল হোসেন, মোঃ দিদারুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম এবং মিজানুর রহমান (বালি)।
এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মৃত মুসলমানদের জন্য দোয়া করার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে দান-সদকা, ইফতার করানো এবং মৃতদের জন্য দোয়া করা অত্যন্ত সওয়াবের কাজ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা ফজলুর রহমান। পরে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশন কার্যক্রম পরিচালনা করেন আদর্শ লাইব্রেরীর স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) সদস্যরা।
অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর