বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২

পাইকগাছার দুর্গম এলাকার মানুষরা নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে সেচ্ছাশ্রমে করছেন বাঁধ মেরামত

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বুধবার, ৫ জুন, ২০২৪, ৫:৪০ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনার পাইকগাছার শিবসা নদীর চৌমুহনীর জিরবুনিয়ার ক্ষতিগ্রস্ত আঁধা কিলোমিটার ওয়াপদার বাঁধ সেচ্ছাশ্রমে মেরামতের কাজ শুরু হয়েছে। দুর্গম এলাকা হওয়ার কারণে এদিকে কেহই খোঁজ না নেয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরজমিনে দেখা যায়, উপজেলার দেলুটি ইউনিয়নের চারিদিকে নদী। আর নদীর দ্বীপের মধ্যেই এ ইউনিয়ন অবস্থিত। প্রতিটা প্রাকৃতিক দুর্যোগেই এ এলাকাটি ক্ষতবিক্ষত হয়ে আসছে। গত ২৭ মে ঘুর্ণিঝড় রেমালের আঘাতে লন্ডভন্ড হয়েছে এলাকাটি।

এর মধ্যে যেসব এলাকায় যাতায়াত ও যোগাযোগ ভাল সে সব এলাকায় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছেন। কিন্তু দুর্গম এলাকা শিবসা নদীর চৌমুহনী জিরবুনিয়া ভাংগন কবলিত লন্ডভন্ড এলাকায় ঘুর্নিঝড় হওয়ার ১০দিন পারহলেও এর মধ্যে কেহই যাননি। ফলে এলাকা বাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে এলাকা এখনও প্লাবিত হচ্ছে। বাধ্য হয়ে নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে বুধবার সকালে শত শত গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে সেচ্ছাশ্রমে বাঁধ মেরামত শুরু করেছেন।

সেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের নেতৃত্বে থাকা জিরবুনিয়া বহুমুখী সমবায় সমিতির সভাপতি ভোল্টন মন্ডল বলেন, আমরা এ এলাকায় বেমাতা সন্তানের মত অবেলিত। দুর্গম এলাকা বিধায় আমাদের কেউ খোঁজ রাখে রাখেন না। আমাদের এলাকায় হাজার হাজার বিঘা চিংড়ী ঘের তলিয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়ী ঘর ও ফসলের। কাঁচা পাকা রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয় চেয়ারম্যান মেম্বারদেরও দেখা মেলেনি আজও।

স্থানীয় বাসিন্দা মিল্টন মন্ডল কেঁদে কেঁদে বলেন সরকার যদি স্থায়ীভাবে আমাদের বাঁধের ব্যবস্থা না করে তা হলে আমাদের দ্বীপের মধ্যে ডুবে মরতে হবে।


এই বিভাগের আরো খবর