শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলা-ধুলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলা-ধুলাকে প্রাধান্য দিলে সামাজিক অপরাধগুলো কমে যাবে। যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে।

আজ রবিবার (৯ নভেম্বর) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮দলীয় ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল খেলা-ধুলাকে প্রাধান্য দিয়েছে। এছাড়াও গ্রাম্য যে খেলাগুলো রয়েছে আমাদের দল সেগুলোকেও সব সময় প্রাধান্য দিয়ে এসেছে।

যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ন খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা নজরুল ইসলাম, বাবুল আহম্মেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত প্রমূখ।

এ ফাইনাল খেলায় মধুখালী আন্তঃক্রীড়া একাদশ বনাম কাশিয়ানী একাদশ অংশগ্রহন করে। খেলায় ট্রাইব্রেকারে মধুখালী আন্তঃক্রীড়া একাদশ জয়লাভ করে।


এই বিভাগের আরো খবর