শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

প্রবাসীকে এয়াপোর্টে আনতে যাওয়ার সময় লাশ হয়ে ফিরলেন সালথার দুইজন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:১৪ অপরাহ্ন

প্রবাসী পিতাকে এয়ারপোর্টে আনতে যাওয়ার সময় মাইক্রোবাস  দূর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন মেয়ে ফিরোজা বেগম (২৫) ও তার শশুড় মাসুদ বিশ্বাস (৫৫)।  আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে ভাঙ্গা টু ঢাকা এক্সপ্রেস হাইওয়ের জাজিরা উপজেলার নাওডোবা- কুতুবপুর এলাকায় একটি যাত্রীবাহি বাস, কাভার্ড ভ্যান ও হাইয়েস মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে এই  দূর্ঘটনা ঘটে। এসময় হাইয়েস মাইক্রো দুমড়ে-মুচড়ে যায়।
নিহত মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা। ফিরোজা, মাসুদ বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাসের স্ত্রী ও দুই সন্তানের জননী।
নিহত মাসুদ বিশ্বাসের চাচাতো ভাই নুরুল ইসলাম মোহরী বলেন, প্রবাসী ছারু ফকিরকে ঢাকা এয়ারপোর্ট থেকে মাইক্রোতে করে আনতে যাচ্ছিলো মেয়ে ফিরোজা বেগমসহ ও তার স্বামীর পরিবার ও বাবার পরিবারের লোকজন। সকাল সাড়ে ৪টার দিকে পদ্মা ব্রীজের আগে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মাসুদ ভাই ও তার ছেলে মামুনের স্ত্রী ফিরোজা মারা গেছে। আমরা লাশ আনতে যাচ্ছি।
তিনি আরো বলেন, মাইক্রোবাসে থাকা মোস্তফা মোল্যা, মামুন বিশ্বাস ও তার মাতা মর্জিনা বেগম, আকরাম ঠাকুর ও মাইক্রোর ড্রাইভার সবুজ গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে আশংকা অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন,  শিবচর হাইওয়ে থানার সাথে কথা বলে জানতে পারলাম আজ ভোররাত ৪.২০ টায় নাওডোবা কুতুপপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় রামকান্তপুর গ্রামের মোঃ মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম মারা গেছে। তাদের লাশ শিবচর হাইওয়ে থানায় আছে। মাইক্রোবাসে থাকা সবাই আহত হয়েছে।


এই বিভাগের আরো খবর