শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি

প্রার্থী-সমর্থকদের প্রচারণায় সরব ত্রিশাল

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ)
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় এখন সরব ময়মনসিংহের ত্রিশাল উপজেলা। প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমেছে প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। ভোটারদের আকৃষ্ট করতে তুলে ধরছেন নিজের পরিচয়। হাট-বাজারে ও বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে কুশল বিনিময় করে ভোটারদের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন প্রার্থীরা। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে জমে উঠেছে প্রার্থীদের বিচার বিশ্লেষণ ও আলোচনা-সমালোচনা। প্রতিটি ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের দোকানগুলোতে চলছে নির্বাচনী আলোচনা। নিজ নিজ প্রার্থীদের পক্ষে সমর্থকগণ চলাচ্ছেন নানান আঙ্গিকে প্রচারণা। ভোটারদের ধারে ধারে গিয়ে প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন।

সোমবার প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় মাঠে নেমেছেন তারা। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের ধারে ধারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সেই সঙ্গে উঠান বৈঠক ও নির্বাচনি সভা অনুষ্ঠিত হচ্ছে। হাটবাজার, চা-পানের দোকান ও হোটেলগুলো এখন নির্বাচনী আমেজে সরব।

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পাদে উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম মো. শামছুদ্দিন (আনারস প্রতীক), সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (মোটর সাইকেল প্রতিক), উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার (কৈ মাছ প্রতীক), উপজেলা ছাত্রদলের সাবেক সধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল (দোয়াত-কলম প্রতীক) ও মুহাম্মদ আনোয়ার সাদাত (কাপ-পিরিচ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ (তালা প্রতীক), উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহীম খলিল নয়ন (টিউবওয়েল প্রতীক) ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মীর সারোয়র আলম (চশমা প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সহ সভাপতি মোছা. লুৎফুন্নেছা বিউটি (হাঁস প্রতীক), মাহমুদা খানম রুমা (পদ্ম ফুল প্রতীক) ও শিরিন ইসলাম চায়না (কলস প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এবং উন্নত জীবন গড়তে শিক্ষা, স্বাস্থ্য, জীবন ও সম্পদের নিরাপত্তা দিবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচনের আলোচনায় রয়েছে, কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলার ভাইস চেয়ারম্যান।

প্রার্থী আবুল কালাম মো. শামছুদ্দিন বলেন, এ উপজেলার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব। সে লক্ষ্যে প্রচার-প্রচারণায় নেমেছি। আরেক প্রার্থী মাজহারুল ইসলাম জুয়েল বলেন, উপজেলার জনসাধারণ আমাকে চায়। তাদের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকতে চাই।

ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, নির্বাচন ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছে। এখন পর্যন্ত কোথাও আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা ঘটেনি। উপজেলায় আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে সার্বক্ষণিক কাজ করছেন। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।

 


এই বিভাগের আরো খবর