রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

ফরিদপুরের সালথায় প্রস্তুত সাড়ে ১০ হাজার কোরবানির পশু

আবু নাসের হুসাইন, সালথা
বুধবার, ২৯ মে, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুরোদমে কোরবানির পশুর যত্ন নিচ্ছেন ফরিদপুরের সালথা উপজেলার খামারিরা। ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটাতাজাকরণ। এবার চাহিদা মতো সাড়ে ১০ হাজার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার পরও বিভিন্ন এলাকার খামারীরা ও বিভিন্ন কৃষি পরিবার তারা গরু ও ছাগল প্রস্তুত করছেন কোরবানির জন্য।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সুত্রে জানা গেছে, এবছর উপজেলায় কোরবানির জন্য চাহিদা রয়েছে ১০ হাজার ২৯১ টি গরু ও ছাগল। সেখানে ১০ হাজার ৪৫২টি গরু ও ছাগল কোরবানীর জন্য প্রস্তুত আছে। এরমধ্যে গরু এক হাজার চারশত পঞ্চান্নটি ও ছাগল আট হাজার নয়শো সাতানব্বইটি।

উপজেলার রায়েরচর গ্রামের গরু খামারী সাহাদৎ হোসেন বলেন, চার বছর ধরে কাচা ঘাসসহ ন্যাচারাল খাদ্য খাওয়াইয়ে গরু লালন পালন করে আসছি। এবছর খামারে ৩৭টি গরু আছে। এরমধ্যে ৬/৭ ষাড় গরু কোরবানির জন্য বিক্রি করা হবে। গরু পালন একটি লাভজনক ব্যবসা। আশা করি লাভবান হবো।

আজলপুটি গ্রামের গরু খামারী আব্দুল্লাহ মাতুব্বর বলেন, তিন বছর আগে আমার পালনকৃত গাভী থেকে একটা ব্রাহামা জাতের বাছুর জন্ম হয়। গত তিন বছর ধরে তাকে লালন-পালন করে এবার কোরবানিতে বিক্রির উপযুগি হয়েছে। কাচা ঘাস ও শুকনা খড় খেয়ে ষাড়টি বেড়ে উঠেছে। এবছর সালথা উপজেলার সব চেয়ে বড় গরু এটি। এর ওজন হবে আনুমানিক ২৫ থেকে ৩০ মন। দাম চাচ্ছি ১৫ লাখ। টার্গেট মতো দাম হলে বিক্রি করে দিবো।

লক্ষনদিয়া গ্রামের এজাজ নামে আরেক খামারী জানান, গত বছরের তুলনায় এবার খামারে গরু তৈরি করতে খরচ অনেক বেশি। তারপরও কোরবানির ঈদে গরুর দাম ভালো পাওয়ার আশায় খামারীরা গরু প্রস্তুত করা হচ্ছে। গরু যা আছে বিক্রি করে দিয়ে নতুন করে বাছুর এনে পালন করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদুল ইসলাম বলেন, এবছর কোরবানিতে পশু চাহিদার থেকে বেশি পশু প্রস্তুত আছে। গরু ও ছাগলগুলো স্বাস্থ্যসম্মতভাবে পালন হচ্ছে। আমরা গরু-ছাগলের খামারসহ গাইরস্তদের পশুগুলোর প্রতি খোঁজখবর নিচ্ছি এবং স্বাস্থ্য বিষয়ক সব ধরণের পরামর্শ দিয়ে আসছি।


এই বিভাগের আরো খবর