মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়াস

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ক্যারিয়ারে প্রথমবার ফিফা দ্য বেস্ট জিতলেন ভিনি।

বাংলাদেশ সময় বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের দোহায় এই পুরস্কার দেওয়া হয়।

বর্ষসেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া আর্জেন্টাইন তরুণ ফুটবলার আলেহান্দ্রো গারনাচো জিতেছেন সেরা গোলের পুরস্কার।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন ভিনি। মৌসুমে ২৪ গোল করেন। জিতেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও সুপার কোপা। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করেন তিনি। সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিকও করেন।

ভিনির অবশ্য ব্যালন ডি’অর জয়ের বড় সম্ভাবনা ছিল। কিন্তু ইউরো জয়ী রদ্রির কাছে ওই পুরস্কার হারান তিনি। তবে ২০০৭ সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে জিতলেন ফিফা দ্য বেস্ট।

ফিফা দ্য বেস্টেও ভিনির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন রদ্রি। তবে মনোনয়ন পাওয়া ১০ জনের মধ্যে ৪৮ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন ভিনি। রদ্রি ৪৩ ও জুড বেলিংহাম ৩৭ পয়েন্ট পেয়েছেন।

এছাড়া নারীদের মধ্যে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন আইতানা বোনমাতি।

এক নজরে কে কোন পুরস্কার জিতলেন:

বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র

বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি

বর্ষসেরা নারী কোচ: এমা হেইস

বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার

পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো

মার্তা অ্যাওয়ার্ড: মার্তা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা

বর্ষসেরা পুরুষ দল: এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর