রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

বংশালে চাঁদা না দেওয়ায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন

রাজধানীর বংশালের আলুবাজার বড় মসজিদের সামনের সেলুনে চাঁদা না দেওয়ায় নারীসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে চাঁদাবাজরা।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া রিতা বেগম বলেন, আলু বাজার এলাকায় আমাদের ছোট একটি সেলুনের দোকান রয়েছে। এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা এর আগেও কয়েকবার আমাদের কাছে চাঁদা চায়। আমার ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ বিকেল ৩টার দিকে চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঁদাবাজ শুভ, প্রিন্স, সাফরানসহ ১২/১৫ জনের সন্ত্রাসী দল ধারালো চাপাতি নিয়ে আমাদের পরিবারের ওপর অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হয় আমার মা রানু বেগম, আমার ভাই মাসুদ রানা এবং আমার চাচা আব্দুল মাসুম। আমার চাচা আব্দুল মাসুমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধী যেই হোক আমরা তাকে আইনের আওতায় আনার আবেদন জানাচ্ছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি আমরা বংশাল থানা পুলিশকে জানিয়েছি।


এই বিভাগের আরো খবর