বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার

বাঘিনীদের গর্জনে আইরিশদের কুপকাত

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বুধবার (২৭ নভেম্বর) মাঠে নেমেছিল দুই দল। মিরপুরে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। শারমির আক্তারের ৯৬ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২৫২ রান করে লাল-সবুজের দল। জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা অল আউট হয়েছে ৯৮ রানেই। ফলে ১৫৪ রানের বড় জয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ।

রান বিবেচনায় এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ১১৯ রানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের জয় পেল বাঘিনীরা। ১৫৪ রানের এই জয় বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

২৫২ রানের লক্ষ্য দেয়ার পর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের বোলাররা। তৃতীয় ওভারেই দুই উইকেটের দেখা পায় বাংলাদেশ। মারুফা আক্তারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে গ্যাবি লুইস আউট হওয়ার পর রান আউট হন অ্যামি হান্টার।

দলীয় ১০ রানেই ২ উইকেট হারানো আয়ারল্যান্ড এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের তোপের মুখে পড়ে সুবিধা করে ওঠতে পারেনি সফরকারী ব্যাটাররা। ফলে ৯৮ রানেই অল আউট হলে ১৫৪ রানের বড় জয় পায় টাইগ্রেসরা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন মিলে উদ্বোধনী জুটিতেই তোলেন ৫৯ রান। ৩৮ রান করে মুর্শিদা আউট হলেও ফারজানা পেয়েছেন ফিফটির দেখা। টাইগার এই ওপেনার শেষ পর্যন্ত আউট হয়েছেন ৬৮ রান করে।

আউট হওয়ার আগে শারমিন আক্তারের সঙ্গে ১০৪ রানের বড় এক জুটি গড়েছিলেন ফারজানা। এ দুজনের জুটিতেই বড় সংগ্রহের দিকে এগিয়েছে বাংলাদেশ। দলীয় ১৬৩ রানে ফারজানা ফিরলেও সেঞ্চুরির পথে ছিলেন শারমিন। তবে শেষ পর্যন্ত শতকের দেখা পাননি তিনি। ব্যক্তিগত ৯৬ রানে তিনি আউট হন। এর আগে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শারমিনের ৯৬ রানের ইনিংসের সুবাদেই ৪ উইকেটে ২৫২ রানের দেখা পেয়েছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড এটি। এর আগে এ রেকর্ড ছিল ২৫০ রানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে গত বছরের ডিসেম্বরে ২৫০ রান করেছিল টাইগ্রেসরা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর