শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

মধ্যরাতে হাতিরঝিলে নারী ফুটবলারদের সংবর্ধনা দিল বাফুফে

অনলাইন ডেস্ক :
সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার (৬ জুলাই) রাত সোয়া ৩টার দিকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এসে পৌঁছায় আফঈদা-ঋতুপর্ণারা। এরপর একে একে সংবর্ধনা মঞ্চে ওঠেন ফুটবলাররা।

সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বাঘিনীদের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমীরা।

এতো রাতে সংবর্ধনা আয়োজনের কারণ হিসেবে জানা গেছে, সোমবার (৭ জুলাই) সকালে ভুটানের লিগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। সপ্তাহখানেক পর গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের যাওয়ার কথা রয়েছে। তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই ফুটবলারদের সংবর্ধনা দেয়া হয়েছে।

এর আগে রোববার (৬ জুলাই) রাত পৌনে ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়। বাফুফে কর্তারা এয়ারপোর্টে নারীদের সাধারণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান।

এরপর বাফুফের নিজস্ব বাসে এশিয়া কাপ নিশ্চিত করা দলের ছবি সাঁটানো বাসে করেই নারী দল সংবর্ধনা স্থল হাতিরঝিলে পৌঁছান।

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দল শক্ত গ্রুপেই পড়েছিল। তিন দলের মধ্যে দুটিই ছিল বাঘিনীদের (ফিফা র‌্যাঙ্কিং ১২৮) চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে—বাহরাইনের ৯২ আর মিয়ানমারের ৫৫।

আফঈদা খন্দকারদের চেয়ে একমাত্র তুর্কমেনিস্তানই র‌্যাঙ্কিংয়ে (১৪১) পিছিয়ে ছিল। তাদের শনিবার (৫ জুলাই) ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে হারিয়েছিল অন্য দুই গ্রুপসঙ্গীকেও—বাহরাইনকে ৭-০ গোলে ও মিয়ানমারকে ২-১ গোলে।

‘সি’ গ্রুপের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছিল মিয়ানমারের মাটিতে। ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে বাংলাদেশ জয় তুলে নেয়, পায় এএফসি এশিয়ান কাপের মূল পর্বের টিকিট।

এবারই প্রথম ওই প্রতিযোগিতার টিকিট পেল তারা। অথচ বাছাইয়ের আগের আসরগুলোতে বাংলাদেশ একটি ম্যাচও জেতেনি।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। যার মধ্যে এখন পর্যন্ত ১১ দল তাদের টিকিট নিশ্চিত করেছে। দলগুলো হলো- স্বাগতিক অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

‘এ’ গ্রুপের বাছাইপর্ব এখনও শুরু হয়নি।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর