ময়মনসিংহ সড়ক জোনের বিদায়ী অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী ও
ময়মনসিংহ সড়ক জোনের নব যোগদানকৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমানের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে খাগডহরে সওজ পরিদর্শন বাংলাতে অনুষ্ঠিত বিদায় ও বরণ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সওজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম। বক্তব্য রাখেন ময়মনসিংহ সড়ক জোনের বিদায়ী অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী, ময়মনসিংহ সওজ জোনের নবাগত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমান, জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী ময়মনসিংহ কেবিএম সাদ্দাম হোসেন, নির্বাহী প্রকৌশলী শেরপুর মো: শাকিরুল ইসলাম, এসডিই জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী তারেকুল হক খান, মোঃ নাজমুল ইসলাম, ইউনুস আলী মিঠু, গোলাম মোস্তফা প্রমূখ। বক্তাগণ তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে বৃহস্পতিবার ৫ মার্চ মোঃ আতাউর রহমান ময়মনসিংহ সড়ক জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করেন।
মোঃ আতাউর রহমান এর আগে সওজ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন।