ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর এলাকা ভাদুঘর পূর্ব পাড়া বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্ন মাঠে শুক্রবার ৫ জুন ২০২৬ ইং এলাকার সর্বস্তরের যুবকদের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং ভাদুঘর এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে এই সভার আয়োজন করা হয় এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবকদের এই মহৎ উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাদুঘর বাজার কমিটির সম্মানিত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল্লাহ মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুব সমাজ যদি এভাবে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে ভাদুঘর থেকে মাদক নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার পরিবেশকে সুন্দর ও মাদকমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে সভায় আরও উপস্থিত ছিলেন: জনাব কাউসার ভূঁইয়া (কাউন্সিলর পদপ্রার্থী) সিরাজুল ইসলাম সিরাজ (কাউন্সিলর পদপ্রার্থী) কালাম মিয়া (কাউন্সিলর পদপ্রার্থী) নাজনীন আক্তার বেবি। বক্তারা সকলেই দলমত নির্বিশেষে যুবকদের এই মাদকবিরোধী আন্দোলনে সব ধরনের সামাজিক ও রাজনৈতিক সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
তরুণরাই দেশের ভবিষ্যৎ তারা যখন জেগে উঠেছে, তখন ভাদুঘরের মাটিতে কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীর ঠাঁই হবে না।” যুবকদের মধ্যে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ করিম মিয়া, মোঃ রুবেল মিয়া, মোঃ শাহেদুল, মোঃ রহমতুল্লাহসহ আরও অনেকে।
তরুণ প্রতিনিধিরা তাদের বক্তব্যে স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে ভাদুঘর পূর্ব পাড়াসহ আশেপাশের এলাকায় যেকোনো মূল্যে মাদকের বিস্তার রোধ করা হবে। মাদক কেনাবেচা ও সেবনের বিরুদ্ধে যুবকদের এই কঠোর নজরদারি এবং সামাজিক প্রতিরোধ আগামীতেও অব্যাহত থাকবে।
সভা শেষে উপস্থিত সকলে ভাদুঘর এলাকাকে একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন।