মুরাদনগর উপজেলার বাঙ্গরায় আজ শনিবার বিকেলে এক বিশাল সমাবেশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের রাজনৈতিক কার্যক্রমকে নতুনভাবে সচল করেছে। উপজেলার পীরকাশিমপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ সমাবেশে অংশগ্রহণ করেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ, সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ।
সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া। তিনি বলেন, “দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “জনগণের অধিকার আদায়ে আমরা সর্বদা সচেষ্ট থাকবো এবং মুরাদনগরের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।”
সমাবেশে জুলাই বিপ্লবে সকল শহীদদের স্মরণ করে নেতাকর্মীরা বলেন, দেশের সংস্কার চলছে। সব ধরনের প্রোপাগান্ডা প্রতিরোধ করতে হবে৷ ভারতে পলাতক খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর আদালতের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে৷ আমাদের উচিত অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখা৷ ড. মুহাম্মদ ইউনুসের হাতে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে।
অনুষ্ঠানে বাঙ্গরা বাজার থানার জাতীয় নাগরিক পার্টির সভাপতি মোঃ কামরুল হাসান কেনালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ জাহের মুন্সি ও এডভোকেট উবাইদুল হক সিদ্দিকী।