বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২

যেভাবে বুঝবেন ভয়াবহ পারকিনসন্স রোগে ভুগছেন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : পারকিনসন্স একধরণের নিউরো-ডিজেনারেটিভ বা স্নায়বিক রোগ। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষ ক্ষতিগ্রস্ত হলে এই রোগ হয়। ডোপামিনের ঘাটতি হলে মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দেয় এবং এতে শরীরের চলাফেরায় সমস্যা দেখা দেয়, পাশাপাশি আরও কিছু জটিলতা দেখা দেয়। ওয়েবএমডির প্রতিবেদনে পারকিনসন্স রোগের লক্ষণ এবং বিস্তারিত উঠে এসেছে। এই রোগ সাধারণত ৬০ বছরের পরে দেখা যায়। ৬০ বছরের ঊর্ধ্বে প্রায় ১ শতাংশ মানুষ এবং ৮৫ বছরের ঊর্ধ্বে ৫ শতাংশ মানুষ পারকিনসন্সে আক্রান্ত হন। তবে তরুণদের মধ্যে এই রোগের প্রকোপ খুবই কম।

এখনো পর্যন্ত পারকিনসন্সের নির্দিষ্ট কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। বর্তমানে চিকিৎসা মূলত লক্ষণ নিয়ন্ত্রণের মাধ্যমে রোগীকে স্বাভাবিক জীবনে সহায়তা করার দিকে কেন্দ্রীভূত। বিজ্ঞানীরা ধারণা করেন, জেনেটিক কারণ ও কিছু নির্দিষ্ট বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসা পারকিনসন্সের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এছাড়াও মস্তিষ্কে নির্দিষ্ট প্রোটিনের উপস্থিতির সঙ্গেও এই রোগের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।

পারকিনসন্স রোগের লক্ষণ: ভয়াবহ পারকিনসন্স রোগে ভুগলে প্রথম অবস্থায় বুঝত পারা যায় না। তবে সময়ের সঙ্গে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে যেসব লক্ষণ দেখা যায় তা হলো:

কাঁপুনি: হাত বা পা হঠাৎ কাঁপতে শুরু করতে পারে। অনেক সময় আঙুল ঘষে ঘষে নাড়ানোর অভ্যাস দেখা যায়, এমনকি বিশ্রাম নেয়ার সময়ও।

হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া: স্বাভাবিক কাজ করতে বেশি সময় লাগে। হাঁটাচলা ধীর হয়ে পড়ে। হঠাৎ শরীর অবশ হয়ে যায় তখন কাজ করতে বেশ সমস্যা হয়।

শক্ত পেশি: শরীরের কিছু অংশ শক্ত হয়ে যায়, নড়াচড়া সীমিত হয় এবং ব্যথাও হতে পারে।
ভারসাম্য সমস্যা: অনেক সময় মানুষ সামনে ঝুঁকে হাঁটে, ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে।
কণ্ঠস্বরের পরিবর্তন: কথা বলার গতি কমে যায়, স্বর নিস্তেজ হয়ে পড়ে বা উচ্চারণ অস্পষ্ট হয়।
লেখার সমস্যা: হাতের লেখা ছোট হয়ে যায়, দ্রুত লেখা কষ্টকর হয়ে পড়ে।

আবেগজনিত পরিবর্তন: বিষণ্নতা, উদ্বেগসহ নানা মানসিক পরিবর্তন দেখা যায়।
গিলতে অসুবিধা: গলার পেশি দুর্বল হয়ে যাওয়ায় গিলতে সমস্যা হয়, লালা জমে থাকে।
মূত্রত্যাগ ও মলত্যাগে জটিলতা: অনেকেই প্রস্রাব ধরে রাখতে না পারা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন।
ঘুমের সমস্যা: ঘন ঘন জেগে ওঠা, অস্থিরতা বা ঘুম না আসার সমস্যাও দেখা দেয়।
খাবার খেতে সমস্যা: রোগ গুরুতর হলে মুখের পেশি দুর্বল হয়ে পড়ে এবং খাওয়ার সময় সমস্যা হয়।

পারকিনসন্স একটি দীর্ঘমেয়াদী রোগ হলেও সঠিক চিকিৎসা, সচেতনতা এবং জীবনযাপনের পদ্ধতিতে পরিবর্তন এনে রোগীর জীবন অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব। বয়স্কদের মধ্যে হালকা কাঁপুনি বা চলাফেরায় সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি, কারণ দ্রুত শনাক্তকরণই হতে পারে সুস্থতার প্রথম ধাপ।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর