শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গণ হিসেবে গড়ে তুলতে হবে: পরিবেশ উপদেষ্টা

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতি ও পরিবেশবান্ধব এক উৎকৃষ্ট শিক্ষাঙ্গণে রূপ নেয়-এটি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের প্রয়োজন অস্বীকারের কোনো সুযোগ নেই। তবে এই ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য, জলাধার সংরক্ষণ ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করে।

আজ সোমবার (১৬ জুন) সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও প্রকৃতি প্রেমের প্রেক্ষাপটে গড়ে উঠা এ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে। এর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার ও উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মুখলেসুর রহমান ও বগুড়া অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম। উল্লেখ্য, শাহজাদপুরের রবীন্দ্র কুঠিবাড়ির নিকটবর্তী এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ উপদেষ্টার এই সফর এই বিশ্ববিদ্যালয় উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।পরিদর্শন শেষে উপদেষ্টা সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় যমুনা নদীর তীরে এনায়েতপুর স্পার শক্তিশালীকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 


এই বিভাগের আরো খবর