রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

রোববার খুলে দেওয়া হচ্ছে ফার্মগেটের নতুন ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৮:৪২ অপরাহ্ন

রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা ফার্মগেটে নির্মাণ করা দৃষ্টি নন্দন, আধুনিক ফুট ওভারব্রিজটি রোববার (১৫ অক্টোবর) খুলে দেওয়া হচ্ছে।

শনিবার (১৪ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বিষয়টি ঢাকা প্রতিদিনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বেলা ১১টায় ফার্মগেট ফুটওভার ব্রিজের উদ্বোধন উপলক্ষ্যে ফার্মগেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। সেই সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রাজধানীর এলিভেটর এক্সপ্রেসওয়ের নির্মাণের জন্য প্রায় দেড় বছর আগে ব্যস্ততম ফার্মগেট এলাকায় এই ফুট ওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়েছিল। যে কারণে ব্যস্ত এই সড়কে পথচারী পারাপারে বিড়ম্বনার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি পোহাতে হতো। প্রায় তিন মাস আগে নির্মাণ কাজ শেষ হলেও বিভিন্ন কারণে তা এতদিন চালু করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এলিভেটর এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ তাদের নির্মাণ কাজের জন্য ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলার পর তারাই এটি নতুন করে নির্মাণ করে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। গত বছরের মে মাসে ফুটওভার ব্রিজটি নির্মাণ কাজ শুরু করা হয়, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ও দৃষ্টি নন্দন করে ফুট ওভারব্রিজটির নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্টরা। ঢাকার মধ্যে এটিই সবচেয়ে সুপ্রশস্ত ফুট ওভার ব্রিজ।

এই ফুটওভার ব্রিজটি প্রায় ১৮ ফুট চওড়া।এখানে রয়েছে ৬টি পকেট, যেখানে দাঁড়িয়ে নিচের রাস্তা সহ আশাপাশের সব দেখতে পারবেন এটি ব্যবহারকারীরা। আপতত ফুট ওভার ব্রিজটির দুই দিকেই শুধু সিঁড়ি বসানো হয়েছে। তবে পরে ফুটওভার ব্রিজের দুই প্রান্তেই এক্সেলেটর এবং লিফট বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর