শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদ সরকারের সময়ে যারা আয়না ঘরে বন্দী ছিল, যারা গুম হয়েছে সেই সব পরিবারগুলো যেন বিচার পায়, সেই দাবি রাখছি অন্তবর্তী সরকারের কাছে। তিনি বলেন, দেশের ১৭ কোটি মানুষ মুখিয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য। ‌বিশেষ করে নতুন ভোটার যারা যুবক তারা এ পর্যন্ত ভোট দিতে পারেনি। এইজন্য আমরা সরকারকে বলবো দ্রুত একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এই নিয়ে কোন ছিনিমিনি আমরা বরদাস করবো না।

মঙ্গলবার বিকাল ৫ টায় সালথা উপজেলা বিএনপির আয়োজনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে বিজয় র‍্যালির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্যেশে বলেন, বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে কেউ কাঁদা ছুড়াছুড়ি করবেন না।

বিজয় র‍্যালি পূর্ব সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। সমাবেশ শেষে শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে বিজয় র‍্যালি বের হয়ে সালথা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এই বিভাগের আরো খবর