সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী মাসেই লালমনিরহাট বাসি’র জন্য আসছে সুখবর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে ৪পরীক্ষার্থী ফল নিয়ে অনিশ্চয়তা: দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা পাইকগাছায় পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার অভিযোগে হুমকিদাতা আটক লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ হোমনার গর্ব ডাঃ সাইফুল ইসলাম এর এমআরসিপি ডিগ্রী অর্জন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় হকারকে মারধর,বিএনপি নেতা গ্রেফতার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, নালিতাবাড়ীর সেই ভূমি কর্ককর্তাকে বদলি কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ তিন আটক নওগাঁর আত্রাই সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ গায়ে গতরে খেটে দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চায় গোয়াইনঘাটের বারকি শ্রমিকরা পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১

শাহজাদপুরে ৩ আসামী গ্রেফতার

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের হারুন অর রশিদকে তার শশুরবাড়ির লোকজন নির্মম ভাবে পিটিয়ে হত্যার অভিযোগে শশুরসহ তিন জন ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। মঙ্গলবার শাহজাদপুর আদালতে প্রেরণ করলে আসামীরা বিজ্ঞ আদালতে তাদের সব দোষ স্বীকার করে।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল পিপিএম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, আসামীদের গত সোমবার দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা জেলার সাভার এলাকা থেকে শিক্ষক হারুন অর রশিদ  হত্যার প্রধান তিন আসামী গ্রেফতার করা হয়।

তারা হলেন, শশুর ফখরুল মোল্লা (৪৫) তার আপন দুই ভাই মুকুল মোল্লা (৪৬) ও ইদ্রিস মোল্লা (৪০) কে গ্রেফতার করে। আজ দুপুরে তাদের শাহজাদপুর আদালতে প্রেরণ করা হয়। তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা তাদের সকল দোষ স্বীকার করেছে।

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের গাজী আলাউদ্দিন খান আলোর ছোট ছেলে শিক্ষক হারুন অর রশিদ খান তার স্ত্রী রেখা খাতুনকে শরীয়াহ মোতাবেক তালাক দেয় নিহত হারুন পাবনা জেলার আমিনপুর থানাধীন রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

দাম্পত্য জীবনে স্ত্রী রেখা খাতুনের উচ্ছৃংখল জীবন যাপন ও পরকিয়ায় লিপ্ত থাকার ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রায় তিন মাস পূর্বে শিক্ষক হারুন শরিয়া মোতাবেক তার স্ত্রীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার বড়মহারাজপুর গ্রামের তার শ্বশুর ফখরুল মোল্লা, চাচা শ্বশুর দুলাল মোল্লা ও ইউপি সদস্য হাশেম এর নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী গত ২৪ মে শুক্রবার রাতে অস্ত্রের মুখে হারুনকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং পোরজনার মাঠের মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে ১৯ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের পরিবারের দাবি তাদের ছেলেকে যারা হত্যা করেছে তাদের যেন ফাঁসি হয়।


এই বিভাগের আরো খবর