শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাজাদপুর পৌর শহরের শক্তিপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র উদ্বোধনের পর থেকেই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

সম্প্রতি সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই কারণে তীব্র গরমে ও প্রয়োজনীয় আলো না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না জনসাধারণ।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎ বিল বকেয়ার কারণে গালা ইউনিয়ন, গারাদহ ইউনিয়ন ও কায়েমপুর ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার(১১ জুন) দুপুরে সরেজমিনে শক্তিপুর মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় হাসপাতাল ভবনটি ফাকা ফাকা। বিদ্যুৎ না থাকায় গরমে রোগী ও নবজাতকদের কষ্ট বেড়েছে। ফ্রিজে রাখা টিকা ও জরুরি ওষুধ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আবছা আলো ও অন্ধকারে নিজ কক্ষে বসে রয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ খাদিজা পারভীন ও ফার্মাসিস্ট মোঃ দেলোয়ার হোসেন। এসময় হাসপাতালে কোন চিকিৎসা প্রত্যশীকে দেখা যায়নি।

৩ তলা হাসপাতাল ভবনটি ঘুরে দেখা যায়, এম আর রুম, আল্ট্রাসাউন্ড রুম, অপারেশন থিয়েটারে, রোগীদের কক্ষ সহ ২য় ও তৃতীয় তলার প্রতিটি কক্ষ বন্ধ দেখা যায়। কোটি টাকা মুল্যের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মেশিন অব্যবহৃত অবস্থায় রয়েছে। হাসপাতালের বেডগুলো খালি পড়ে রয়েছে।প্রয়োজনীয় পরিচ্ছন্নতার অভাবে নোংরা পরিবেশ ও ময়লার উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, প্রসূতি মাকে মোমবাতি জ্বালিয়ে ডেলিভারি করাতে হচ্ছে। ইনকিউবেটর, সাকশন মেশিন কিছুই চালাতে পারছি না।

পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ খাদিজা পারভীন ও ফার্মাসিস্ট মোঃ দেলোয়ার হোসেন জানান, প্রায় ১০ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি থাকায় গত বুধবার পল্লী বিদ্যুৎ এর লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা শিকার করেন যে বিগত ৩ বছর হাসপাতালের আবাসিক ভবনের অবস্থানরত কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালের মিটার থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করেছ। বিদ্যুৎ না থাকায় চিকিৎসা নিতে আসা নবজাতক শিশু ও গর্ভবতী নারীদের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে, এভাবে সেবা দিতে আমাদেরও কষ্ট হচ্ছে।

তারা আরো বলেন, এই হাসপাতালে পরিবার কল্যাণ মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শিকা, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, নার্স, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী ৭ জনের পদ থাকলেও ৬ জন দিয়ে চলছে এই হাসপাতাল। কিছুদিন পূর্বে মেডিকেল অফিসার অবসরে যাওয়ার কারণে সেই পদে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

এই বিষয়ে শাজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান জানান, শক্তিপুর মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের ৯ লক্ষ ৫৩ হাজার ৯১৬ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত বুধবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও গালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৩ লক্ষ ৬৭ হাজার ৫০১ টাকা, তালগাছি কমিউনিটি ক্লিনিকে ৩৮ হাজার ৩১১ টাকা, কায়েমপুর স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের ২৫ হাজার ৬৪ টাকা বকেয়া থাকায় বারবার নোটিশ দেওয়ার পরও বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাসান তারেক বলেন, শক্তিপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ বিলের জন্য কোন বরাদ্দ নেই। কোয়ার্টারে আলাদা বিদ্যুৎ সংযোগ না থাকায় হাসপাতাল থেকে সংযোগ নিয়ে এতো দিন ব্যবহার করা হয়েছে। বরাদ্দ পেলে স্থানীয়ভাবে অর্থ উত্তোলন করে বিল পরিশোধ করা হবে। সেই সাথে বাকী তিনটি হাসপাতালের বকেয়া বিল পরিশোধেরও উদ্দো্যোগ নেয়া হয়েছে।

 


এই বিভাগের আরো খবর