সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

মনিরুজ্জামান মনির, শেরপুর
সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতী চেঙ্গুরিয়া কালিবাড়ি এলাকায় সংখ্যালঘু পরিবারের শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত ব্যক্তি অধ্যাপক মোঃ আবুল কাশেম।

আজ ১৫ জুন সোমবার দুপুর ১২টার ভুক্তভোগীর নিজ বাড়িতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি একটি মানববন্ধনের মাধ্যমে আমার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২০টি পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে এ অভিযোগের কোনো সত্যতা নেই বলে তিনি দাবি করেন।

তিনি জানান, যে জমিকে চলাচলের রাস্তা হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটি তার নিজস্ব খতিয়ানভুক্ত বসতভিটার অংশ। সেখানে কোনো খাস জমির অস্তিত্ব নেই। দীর্ঘদিন পশ্চিম পাশ অরক্ষিত থাকায় এবং বসতভিটার নিরাপত্তার স্বার্থে তিনি দেয়াল নির্মাণ করেছেন। এ বিষয়ে আদালতের নির্দেশনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “আমি কোনো সরকারি বা ব্যক্তিগত জমি দখল করিনি এবং কারও চলাচলের পথও বন্ধ করিনি। বরং একটি প্রভাবশালী মহল আমার বসতভিটার জমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”

সংবাদ সম্মেলনে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিরোধ বা বৈষম্যের অভিযোগও প্রত্যাখ্যান করেন। তার দাবি, দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ও তার পরিবার শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছে। এছাড়া তাদের চলাচলের জন্য পশ্চিম পাশে বিকল্প একাধিক রাস্তা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিক স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজ্জাম্মেল হককে সাথে নিয়ে জোরপূর্বক রাস্তা নির্মানের চেষ্টা করলে এসিল্যান্ড সহ তাদের বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, যা মামলা চলমান রয়েছে।

তিনি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি প্রকৃত ঘটনা তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ ও সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, “আমার মানহানি হয়েছে। এ ঘটনায় ভবিষ্যতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এই বিভাগের আরো খবর