শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

শ্রীপুরে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে মৌসুমি সরকার

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
রবিবার, ১৯ মে, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন

আসন্ন ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমে উঠেছে ভোটের প্রচারণা। ভোর থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিদিন ব্যবহার করছেন নতুন নতুন কৌশল।

হাট-বাজার, পাড়া-মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন তারা, বিতরণ করা হচ্ছে লিফলেট। প্রার্থীদের পক্ষে চলছে ব্যাপক মাইকিং। একই সময়ে প্রার্থীদের একাধিক মাইকিংয়ে সরগরম হয়ে উঠছে গোটা জনপদ। অনলাইনেও চলছে ভোটের প্রচার। প্রার্থীদের পক্ষে তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোট চাচ্ছেন। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। তারাও নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। বিগত নির্বাচনে নির্বাচিত হয়ে কে কি করেছেন, নতুনরা জয়ী হলে কি করবেন, সেই প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে বেশ আগ্রহ।

তারাও হিসাবনিকাশ করতে শুরু করছেন-কার হাত ধরে হবে উপজেলাবাসীর ভাগ্য উন্নয়ন। জানা গেছে, এ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের মাঝে আভাস শোনা যাচ্ছে কলস প্রতীক নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন উপজেলা মহিলা যুবলীগের সভাপতি হালিমা খাতুন মৌসুমি সরকার । হাট-বাজার ও চা স্টলে এখন মৌসুমি সরকারের কর্মকাণ্ড নিয়ে চলছে জোর আলোচনা।

কেননা বৈশ্বিক মহামারি করোনাকালে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামের অসহায় মানুষের খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছিলেন। এছাড়াও নানামুখী সমাজ সেবায় কাজ করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন। যার কারণে সাধারণ মানুষের কল্যাণে একজন সদা নিবেদিত প্রাণ হিসেবে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে নিয়েছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা খাতুন মৌসুমি সরকার রাজনীতিতেও বেশ সক্রিয়। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজেও অংশ নেন নিয়মিত।

তাই সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ভোটার ও নেতাকর্মীদের কাছে পরিচিতিও তার বেশি। অধিকাংশ ভোটার বলেন, মানুষের উপকার করেছেন বলে আজ তার ডাকে সাড়া দিচ্ছেন, অন্য সব প্রার্থীদের চেয়ে মৌসুমি সরকারের গণজোয়ার বইছে প্রতিটি পাড়া মহল্লায়। একটি মাদকমুক্ত, আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমি সরকার বলেন, অবহেলা ও সঠিক নেতৃত্বের অভাবে নাগরিক সুবিধাবঞ্চিত এই উপজেলার বাসিন্দারা।

বিগত দিনে জনগণের প্রত্যাশা অনুযায়ী এখানে উন্নয়ন হয়নি।শ্রীপুরের উন্নয়নমূলক কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে যুব মহিলা লীগের এই নেত্রী বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের যে জোয়ার বইছে সেই জোয়ারের সঙ্গে আমাদের উপজেলাকে এগিয়ে নিতে চাই।


এই বিভাগের আরো খবর