শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এসব উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকালে পৌরসভা এলাকায় কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হয়। পরে বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত প্রকল্পগুলোর কাজের উদ্বোধন করা হয়।

শ্রীপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, সাতটি প্রকল্পের মধ্যে পাঁচটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং দুটি পৌরসভা এলাকায় বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদাররা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আগামী বর্ষার আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
ইউনিব্লক দিয়ে শিমলাপাড়া–বড়বাইদ সড়ক উন্নয়ন,
ধনুয়া–মাওনা বাজার সড়ক মেরামত,
মাওনা চৌরাস্তা–উজিলাব সড়ক মেরামত,
মাওনা বাজার–গাজীপুর বাজার সড়ক মেরামত,
ফাউগাঁও কালীঘাট বাজার সড়ক মেরামত,
গোসিংগা বাউনি বাজার–ইজ্জতপুর সড়ক মেরামত,
এবং শ্রীপুর আনসার রোডের সড়ক মেরামত।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির সদস্য সচিব বেলাল হোসেন বেপারীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্টরা জানান, সড়কগুলো দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী ছিল।
সংস্কার ও উন্নয়নকাজ শেষ হলে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াতে স্বস্তি ফিরবে।


এই বিভাগের আরো খবর