শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু

খন্দকার আনিসুর রহমান, সাতক্ষীরা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রম।

আজ ৫ মে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী সদর উপজেলার ফিংড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আম বাগান থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারের সঞ্চালনায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহের শুভ উদ্বোধন করেন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আম চাষিরা উপস্থিত ছিলেন। প্রথম দিনেই বাগানগুলো থেকে গোপালভোগ, গোবিন্দভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের পরিপক্ব আম সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরার আম পৌছে যাচ্ছে দেশজুড়ে। এসময় প্রধান অতিথি বলেন নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিত করতে হবে বেশি লাভের আশায় যেন ক্যেমিকেল দিয়ে আম না পাকানোর হয়,এই অনুরোধ করেন কৃষকদের কাছে, উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়।

কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবারও আমের বাম্পার ফলন হয়েছে এবং সাতক্ষীরার আম দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারে রপ্তানির জন্য বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছে। আজ থেকেই এসব আম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আড়তগুলোতে পাঠানো শুরু হয়েছে।


এই বিভাগের আরো খবর