রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে ত্রিশালে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সালথায় আজিজুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু পাইকগাছায় এমপির উপস্থিতিতে কর্মীসভায় হট্টগোল, পণ্ড হলো অনুষ্ঠান জামালপুরে শেখ ফরিদের সমর্থনে মানববন্ধন সোনাতলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সাড়ে ৭ হাজার গাছ লাগানোর ঘোষণা সরকার দুর্নীতি ও অপচয়ের পথ বন্ধ করতে পারেনি: নাহিদ ইসলাম পরিবেশ বান্ধব “সবুজ বন্দর” গড়তে বৃক্ষ রোপণের বিকল্প নেই : ইউএনও শিবানী সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূলে বাজেট বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবতা ও সম্প্রীতির আলোকবর্তিকা: রাঙামাটির জনমানুষের নেতা হাবীব আজম ঢাকা ওয়াসার উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কসবায় দুই গ্রামবাসীর সং’ঘ’র্ষ, আহত ৬০ এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু উলিপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন নদীভাঙনের ভয়ে কেউ আর দিন কাটাবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি

সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নওগাঁর সাপাহারের জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জবই বিলে বট, কৃষ্ণচূড়া ও বকুল গাছের চারা রোপণ করা হয়। পরে বিলের পানি দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় পাখি চত্বর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আহমেদ, সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ, সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক কারিম ও সহকারী সাধারণ সম্পাদক শামিম রেজাসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, জবই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংস্থাটি গত ১১ বছর ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পরিকল্পিতভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ জবই বিলে একটি ইকো-ট্যুরিজম পার্ক এবং বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার দাবি জানান।

সংস্থার প্রধান নির্বাহী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, প্লাস্টিক ও পানি দূষণ বর্তমানে পরিবেশের জন্য বড় হুমকি। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে পারলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।


এই বিভাগের আরো খবর