রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

সাম্প্রতিক উত্তেজনায় বাংলাদেশে খেলতে আসছে না ভারত!

অনলাইন ডেস্ক :
রবিবার, ৪ মে, ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আগামী আগস্টে বাংলাদেশের মাটিতে নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা রয়েছে ভারতের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সিরিজের সময়সূচি ঘোষণা করলেও, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে সেই সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি নির্ধারিত সময়ে নাও হতে পারে।

কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীর হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। অঞ্চলজুড়ে বাড়ছে উত্তেজনা, যা যেকোনো সময় বড় সংঘর্ষের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরেক প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও শীতল সম্পর্ক ভারতের। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশীয় অঞ্চলের ক্রিকেট নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়ল।

‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি’ সূত্রের বরাত দিয়ে বলছে টাইমস অব ইন্ডিয়া।

শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয়, চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। যা আগের সিদ্ধান্ত অনুযায়ী হাইব্রিড মডেলে হওয়ার কথা ছিল। যদিও এমন উত্তাপের আবহে টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর