পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের উদ্যোগে ফরিদপুরের সালথায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।জেলা গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক ফিরোজ শেখের সভাপতিত্বে ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা ইমরানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো.আছাদ মাতুব্বর, উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি হারুনার রশীদ, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক তামিম হোসেন প্রমুখ।
এছাড়াও সালথা উপজেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে, দূর্নীতি সহ সকল অনিয়ম বন্ধে বিএনপি ও গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এবং গণ অধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।