শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

সালথায় জমি দখল করে ছাপরা ঘর নির্মানের অভিযোগ 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ২১ মে, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে কাইয়ুম মোল্যা নামে এক ব্যাক্তির পৈতৃক সম্পত্তি দখল করে রাতের আঁধারে ছাপরা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ইউনুছ খা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার ইউনুছ খানের পরিবারের। কাইয়ুম মোল্যা ও ইউনুছ খান সম্পর্কে মামাতো- ফুফাতো ভাই।

জানা যায়, জয়কাইল গ্রামের মৃত মোঃ আলেপ মোল্যার ছেলে কাইয়ুম মোল্যা জয়কাইল মৌজার ১৯০ নং খতিয়ানের ৪০১৮ দাগের ১৫ শতাংশ পৈতৃক সম্পত্তি ভোগ দখলে আছেন। এরমধ্যে ১৩ শতক জমিতে বসবাস করেন, আর ২ শতক জমি বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তা হিসেবে রেখেছেন। এদিকে তার ফুফুর অংশ হিসেবে ফুফাতো ভাই ইউনুছ ও তার ৬ ভাই-বোন মিলে বাড়ির পাশে ২৩ শতক জমি ভোগ দখল করে আছে তারা।  এরমধ্যে ইউনুছ খান ৮শতক জমির দাবীদার। বাকি ১৫ শতক অন্যান্য ভাই- বোনেরা খাচ্ছে। কিন্তু ইউনুছ বাদী হয়ে উল্টো কাইয়ুম মোল্যার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে গত ১৪/১২/২০২৪ ইং বিজ্ঞ আদালতে ১৪৪ ধারা মামলা করে। গত ৩০/০৪/২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালত কাইয়ুম মোল্যাকে মামলা থেকে অব্যাহতি দেন।

কাইয়ুম মোল্যা অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে ১৪৪ ধারা মামলা করার পর আদালত আমাকে অব্যাহতি দিয়েছেন। হঠাৎ করে মঙ্গলবার (২০ মে) ভোররাতে আমার জমি দখল করে ছাপরা ঘর নির্মান করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয় ইউনুছ খান ও তার ছেলে তুহিন খান। এবিষয়ে আমি থানায় একটি অভিযোগ করেছি। ইউনুছ খানের স্ত্রী ফিরোজা বেগম সব অভিযোগ অস্বীকার করে বলেন, ৪/৫ বছর ধরে জমি নিয়ে ঝাশেলা চলছে। আমরা রাতে বেলায় ছাপরা উঠাইনি। দিনের বেলায় আমাদের জায়গায় ছাপরা উঠাইছি। কাগজপাতি দেখলে বুঝা যাবে কার জায়গা এটা। ওদের জায়গা হলে আমরা ছেড়ে দিবো। আর আমাদের জায়গা হলে ওরা ছেড়ে দিবে। অহেতুক আমাদের নামে মিথ্যা কথা বলছে কাইয়ুম।

সালথার থানার এএসআই শাহাবুদ্দিন বলেন, কাইযুম মোল্যার অভিযোগের ভিত্তিতে আজকে ঘটনাস্থলে গিয়ে দেখলাম একটি ছাপরা ঘর তুলেছে ইউনুছ খান। এর আগে এবিষয়ে ইউনুছ খান বাদি হয়ে কাইয়ুম মোল্যা বিরুদ্ধে আদালতে একটি ১৪৪ মামলা করে। মামলাটি আদালত খারিজ করে দেয়। এবিষয়ে তাদেরকে আদালতের শরনাপন্ন হতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।


এই বিভাগের আরো খবর