শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে চীনের অর্থায়নে নির্মিত এক হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ হাসপাতালটি সিরাজগঞ্জে নির্মানে দেশের মধ্যেবরতী স্থানে হওয়ায় সড়ক, রেল ও নৌপথে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে সিরাজগঞ্জ যাতায়াত করা সম্ভব। এর জন্য হাসপাতালটি নির্মান করা হলে উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষ সহজে সেবা নিতে পারবে। এই জন্য হাসপাতালটি সিরাজগঞ্জবাসীর আজ প্রাণের দাবি। তিনি আরো বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন বা সবশেষ স্বৈরাচার সেখ হাসিনার পতন। সবক্ষেত্রেই অগ্রণী ভুমিকা রেখেছেন সিরাজগঞ্জের সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সিরাজগঞ্জ চেম্বার অফ সমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে চীনের অর্থায়নে নির্মিত এক হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ হাসপাতালটি সিরাজগঞ্জে নির্মানের দাবীতে সংবাদ সম্মেলনে বাচ্চু আরও বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে ইকোনমিক জোন যেখানে প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। অত্যাধুনিক বিসিক শিল্প পার্ক হচ্ছে সেখানেও প্রায় ৩ থেকে ৪ লাখ মানুষের কর্মসংস্থান হবে এছাড়াও সিরাজগঞ্জের সাধারণ মানুষ রয়েছেন প্রায় ৩৫ লাখ।

যেমন দেশের মধ্যেবরতী স্থানে হওয়ায় সড়ক, রেল ও নৌপথে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে সিরাজগঞ্জ যাতায়াত করা সম্ভব। হাসপাতাল নির্মান করা হলে উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষ সহজে সেবা নিতে পারবে। এই জন্য হাসপাতালটি সিরাজগঞ্জবাসীর আজ প্রাণের দাবি। তিনি আরও বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে কিছু করতে চাইনা, আমরা চাই আমাদের যৌক্তিক দাবীটুকু মেনে নিক। আমরা জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের নিকট অনুরোধ করবো তিনি হাসপাতালের জন্য জায়গা ব্যাবস্থা করে দিবো আপনারা সরকারকে অবগত করুন। আমরা সিরাজগঞ্জের উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে সবাই একতাবদ্ধ আছি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার), কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না সহ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।


এই বিভাগের আরো খবর