শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এর মেলা পরিদর্শন ও উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধনী আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ: সাইদী রহমান, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মশকর আলী, অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর তার মাধ্যমেই দেশের খাদ্য এবং পুষ্টির নিরাপত্তা নিশ্চিত হবে। দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। পুষ্টি সম্পর্কে সচেতনতা না থাকার কারণে আমরা পরিবারের সদস্যদের পুষ্টি নিশ্চিত করতে পারছি না। পুষ্টি বিষয়ে জ্ঞানের জন্য এ ধরনের মেলার প্রয়োজনীয়তা অপরিসীম। এ মেলা থেকে মানুষ পুষ্টি সম্পর্কে জেনে সুস্থ্য-সবল জাতি গঠনের ভুমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার বলেন, কৃষি ও কৃষক উন্নয়নে নতুন কৃষি প্রযুক্তির বিকল্প নেই, আধুনিক কৃষি প্রযুক্তিকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকের এই প্রযুক্তি মেলা।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সহজেই উচ্চমূল্যের ফসল আবাদ করা যায়। এতে প্রকৃতির প্রতিকুলতা কাটিয়ে ফসল চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তাই সনাতন পদ্ধতিতে চাষাবাদ না করে কৃষিতে নতুন নতুন প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে। পারিবারিক পুষ্টি নিশ্চিতে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব্য পদ্ধতিতে ফসল ফলাতে হবে। তাই সিরাজগঞ্জ জেলার পুষ্টির সার্বিক মান উন্নয়নে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পুষ্টি সংক্রান্ত চলমান কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত, প্রমুখ, এছাড়া সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকগণ এবং সুধিজনেরা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মাঝে যথেষ্ট উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়। ৩দিন ব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে বলে জানা যায়। এবং মেলায় ২০ টি স্টল প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপনপদ্ধতি ও নিয়মাবলির লিফটেট, করে প্রদর্শন করা হয়েছে মালচিং পদ্ধতি বসতবাড়ী সবজি চাষ,ভাসমান বীজতলা, ভাসমান সবজিচাষ পুকুরের উপরে মাচায় সবজি চাষ প্রভৃতিতে পদ্ধতি দেখানো হয়েছে।


এই বিভাগের আরো খবর