শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

হঠাৎ যে কারণে আইপিএলে মোস্তাফিজ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : চলতি আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের উপস্থিতি না থাকলেও ভারত-পাকিস্তান উত্তেজনায় টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর ভাগ্য খুলে গেল মোস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের বাকি অংশে মাঠে নামবেন তিনি।

বুধবার (১৪ মে) সামাজিক মাধ্যমে এক ঘোষণায় মোস্তাফিজকে স্কোয়াডে নেওয়ার কথা জানায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি। দুই বছর পর এই দলে ফিরলেন তিনি। জ্যাক ফ্রেসার-ম্যাকগার্কের বদলি হিসেবে খেলবেন বাঁহাতি এই পেসার।

৯ মে ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয় আইপিএল। তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসার পর আবারও মাঠে ফেরার ঘোষণা দেওয়া হয়। আগামী ১৭ মে থেকে শুরু হবে বাকি ম্যাচগুলো।

এই বিরতির সময় অনেক বিদেশি ক্রিকেটার নিজ দেশে ফিরে গিয়েছেন এবং আর ফিরছেন না। তাই আইপিএলের পুনরায় শুরুতে নতুন করে অনেক ক্রিকেটার সুযোগ পাচ্ছেন, যার মধ্যে অন্যতম মোস্তাফিজ।

লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকা দিল্লি এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। হাতে থাকা তিন ম্যাচের মধ্যে অন্তত দুটি জিততে পারলে, বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ানসকে হারাতে পারলে প্লে-অফে যাওয়ার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর