সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক রেলক্রসিং, লঞ্চ ও ফেরি দুর্ঘটনা: উন্নয়নের আড়ালে এক নীরব জাতীয় সংকট রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি

৩০ বছরের সংসার রক্ষা করতে পারলেন না গার্দিওলা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : বর্তমান সময়ের সেরা ও সফল কোচদের মধ্যে অন্যতম হলেন পেপ গার্দিওলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানসিটির মতো দলকে এনে দিয়েছেন অনেকগুলো সাফল্য। কোচ হিসেবে সফল হলেও সংসার জীবনে ব্যর্থ হয়েছেন তিনি। স্ত্রী ক্রিস্টিনা সেরার ৩০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঠেকাতে পারেননি গার্দিওলা।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। পেপ গার্দিওলা এবং তার স্ত্রী ক্রিস্টিনা সেরার ৩০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। তাদের বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গার্দিওলা ও ক্রিস্টিনা গত পাঁচ বছর ধরে ভিন্ন দেশে বসবাস করছিলেন। ক্রিস্টিনা বার্সেলোনায় এবং গার্দিওলা ম্যানচেস্টারে ছিলেন। ম্যানচেস্টার সিটি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এই দম্পতি ডিসেম্বর মাসে তাদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন এবং তাদের ঘনিষ্ঠদের মধ্যেই এই খবর সীমাবদ্ধ ছিল। পরিবারের সদস্য ও বন্ধুদেরও বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ না করার জন্য বলা হয়েছে। তবে তাদের সম্পর্ক এখনো ‘সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ, স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ’ রয়েছে।

২০২২ সালের জানুয়ারিতে স্ত্রীর প্রশংসা করে গার্দিওলা বলেছিলেন, আমার স্ত্রী অনেক কিছুতে সেরা, বিশেষ করে ফ্যাশনে। তিনি আমাকে বলেন কী পরতে হবে আর কী নয়। আমি যথেষ্ট স্মার্ট যে, বুঝতে পারি যেসব মানুষ আমার চেয়ে অনেক ভালো, তাদের পরামর্শ মেনে চলা উচিত।

গার্দিওলার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সবসময় পাশে ছিলেন ক্রিস্টিনা। ২০২৩ সালের জুনে ইস্তানবুলে গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটিকে ইন্টার মিলানের বিরুদ্ধে জয় এনে দিয়ে ট্রেবল জিতিয়েছিলেন, তখন সেরাও সেখানে উপস্থিত ছিলেন। একই বছর জুলাইয়ে উইম্বলডনে এই দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, ক্রিস্টিনার সঙ্গে গার্দিওলার প্রথম সাক্ষাৎ হয় ১৯৯৪ সালে। তাদের তিন সন্তান আছে– ২৪ বছর বয়সী মারিয়া, ২২ বছর বয়সী মারিয়াস এবং ১৭ বছর বয়সী ভ্যালেন্তিনা। ২০১৪ সালে বার্সেলোনার কাছে একটি অনুষ্ঠানে গার্দিওলা ও সেরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু দশ বছর পরই ঘটল বিবাহবিচ্ছেদ।

গার্দিওলার বিচ্ছেদের খবরের মাঝে ম্যানচেস্টার সিটি মাঠেও কিছুটা চাপে রয়েছে। কারণ, চলতি মৌসুমে তারা শীর্ষ চারে নেই। গার্দিওলার অধীনে এমন বাজে পারফর্ম্যান্স কখনও দেখা যায়নি ম্যানসিটির।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর