৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং ২ লক্ষ মা ও বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা,প্রজাতন্ত্র, বাংলাদেশ। প্রজাতন্ত্র সমঅধিকার গণতন্ত্র, সমাজতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদ।
ন্যায্য অধিকার। সুবিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সে ভালো যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই। উপরোক্ত কথাগুলো সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেছেন কুড়িগ্রাম জেলা সদরের বাসিন্দা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর প্রতীক আব্দুল হাই সরকার ।
তিনি আরো বলেন, পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন। শিক্ষার সাথে সম্পৃক্ত খাদ্য, পোশাক, স্বাস্থ্য, বাসস্থান ও বিনোদন মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার। আল্লাহর ধন-সম্পদ সম্পত্তির মালিক জনগণ প্রজাতন্ত্র। তাহাদের ধন-সম্পদে রহিয়াছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক। প্রজাতন্ত্রে এবং প্রকৃত গণতান্ত্রিক দেশে কারো কোন ধন-সম্পদ সম্পত্তি ব্যক্তি মালিকানায় থাকতে পারে না।
বীর প্রতীক আব্দুল হাই সরকার আরো বলেন, যে মানুষের মাঝে ন্যায়পরায়ণতা নেই, সে মানুষই নয়! সে মুসলিম বা মুসলমান নয়! সে ইসলামে প্রবেশ করেনি। নিজেকে জানো, নিজেকে চেনো, মানুষ হও। মানুষের কাতারে কাতার বন্দী হওয়ার আহবান। আমি মানুষ তাই মানুষ কে ভালোবাসি।
আল্লাহর রহমত এবং রাসুলুল্লাহ সাঃ এঁর সাফায়ত। চন্দ্রবর্ষের হিসাব গণনায় কুরআন নাযিল হয়েছে মহিমান্বিত এক রজনীতে সোনার মক্কা-মদিনায়। সূর্যবর্ষের দেশ, ষড়ঋতুর দেশ সোনার বাংলাদেশ হতে কুরআনের আইনের বাস্তবায়ন সমাধান। বাংলাদেশ পূর্ব পরিকল্পিত, প্রাকৃতিক, আল্লাহ প্রদত্ত এবং বাঙালি জাতির অর্জিত।