শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

অপরাধী শনাক্তে সিসি ক্যামেরার আওতায় শাহজাদপুর শহর, উদ্বোধন করেন পৌর প্রশাসক

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

নিরাপত্তার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে শাহজাদপুর শহর। পৌরসভার উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনে সহযোগিতা করেছে পৌরসভা এবং শাহজাদপুর থানা পুলিশ।

করতোয়া নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা শহর শাহজাদপুর। শহরের অলিগলিতে চুরি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা প্রায়ই ঘটত। বিভিন্নভাবে হয়রানির শিকার হতো সাধারণ মানুষ। এসব অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাণিজ্যিক এলাকা, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আবাসিক এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা।

পৌরসভা কার্যালয়ে মনিটরিং সেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে ক্যামেরাগুলো। শহরবাসী ও ব্যবসায়ীরা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি শহরের ট্রাফিক ব্যবস্থায়ও ভূমিকা রাখছে সিসিটিভি ক্যামেরা।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা আসলাম আলী জানান, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান, শহরবাসীর নিরাপত্তা বিধানে এই উদ্যোগ অনেকটাই কাজে আসবে। সেই সঙ্গে যেকোনো চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটলে খুব সহজেই তা উদ্‌ঘাটন করা যাবে।

ওসি আসলাম আলী বলেন, অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের নিরাপত্তার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শাহজাদপুর শহরের ৭টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরবর্তী সময়ে আরও বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


এই বিভাগের আরো খবর