আগামী ৬ জানুয়ারি সেমবার ফরিদপুরে ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ সময় অন্যান্য সমন্বয়করাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু। আবরার নাদিম ইতু বলেন, ‘সারা দেশের ন্যায় ফরিদপুরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমাবেশ করবেন। এতে যোগ দেবেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছে।
শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মডেল মসজিদ এবং পৌর অডিটরিয়ামের সামনে এই প্রস্তুতি সভা করেন তারা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ফরিদপুরের প্রতিটি উপজেলায় উপজেলায় চলছে গনসংযোগ। সোমবারের সমাবেশে অংশগ্রহণের জন্য সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের পক্ষ থেকে আমন্ত্রন জানিয়েছেন ।