সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

আনোয়ারায় গৃহবধূর আত্মহত্যা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে জিন্নাত আরা ঝিনুক (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত গৃহবধূ ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। তাঁদের সাত মাস বয়সী একটি সন্তান রয়েছে, যার নাম মোহাম্মদ রায়হান।

এবিষয়ে নিহতের স্বামী ওমর ফারুক জানান, আর্থিক সংকটের কারণে তিনি স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখেছিলেন। এসব স্বর্ণ ফেরত আনার জন্য তাঁর স্ত্রী তাঁকে চাপ দিচ্ছিলেন এবং বিষয়টি নিয়ে আগের রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। তিনি আরও জানান, সকালে তিনি বাইরে গেলে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে জানালা দিয়ে তাকিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে স্ত্রীকে নিচে নামান।

এদিকে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং তাদের মেয়ে জিন্নাত আরা ঝিনুককে হত্যা করা হয়েছে। এঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তারা।

ঘটনার পর পর আত্মহত্যার সময় ধারণ করা ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে দেখা যায়, জিন্নাত আরা ঝিনুক ওড়না দিয়ে ঘরের পাখার সাথে ফাঁসি লাগিয়ে ঝুলে পড়ে। যে ভিডিওতে তার স্বামী ওমর ফারুককে দরজার খোলার জন্য চিৎকার করতে দেখা যায়।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর