মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

আলোর পথে ফরিদপুর এর উদ্যেগে বুদ্ধি প্রতিবন্ধী এতিম যুবতীর বিবাহ সম্পন্ন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

প্রতিবন্ধী সহায়ক সেচ্ছাসেবী সংগঠন “আলোর পথে ফরিদপুর” এর উদ্যেগে অসহায় বুদ্ধি প্রতিবন্ধী এতিম যুবতী আঞ্জুরা আক্তারের বিয়ে সম্পন্ন করা হযেছে।

আলোর পথে ফরিদপুর ও গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামে বর ও কনের পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই বিবাহ সম্পন্ন হয়।

এসময় বর মোঃ সুমন এর সাথে কনে আঞ্জুরা বিয়ের পিড়ীতে বসে। উভয় পরিবারের লোকজন আনন্দ সাথে খাওয়া-দাওয়ার পর কনেকে নিয়ে চলে যান বরের পরিবার।

বর মোঃ সুমন (২৪) একজন এতিম ছেলে। বাবা-মা কেউ নেই। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকায় বসবাস করেন। সেখানেই সুমন ব্যবসা করেন।

কনে আঞ্জরা আক্তার (১৮) সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামের আমজেদ শেখের মেয়ে। শিশু বেলায় বাবাকে হারান আঞ্জুরা।

আলোর পথে ফরিদপুর সংগঠনের কোষাধক্ষ্য মহুয়া ইসলাম বলেন, প্রতিবন্ধীদের নিয়েই আমাদের কাজ। আজকে যার (আঞ্জরা) বিবাহ হলো, তাকে ৮ বছর বয়সের সময় থেকে আমরা লালন-পালন করি। আঞ্জুরা আক্তার একজন বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে। আমাদের সেবা-যত্নে এখন সে আগের চেয়ে কিছুটা সুস্থ আছে। তার বয়সও ১৮ হয়ে গেছে, তাই আমরা সবার সহযোগিতায় আঞ্জুরার বিবাহ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করলাম। ওদের দাম্পত্ত্য জীবনে সুখ শান্তি কামনা করছি।

 

 


এই বিভাগের আরো খবর