অর্থনৈতিক ডেস্ক : ইউনিয়ন ব্যাংক লিমিটেডের পথচলায় যুক্ত হলো ছয়টি আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা। স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা ছয়টির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী। সেবাগুলো হলো- মুদারাবা ফেমিনা ডিপোজিট স্কিম (নিসা), মুদারাবা সিনিয়র সিটিজেন ডিপোজিট স্কিম (এহসান), মুদারাবা ওয়ালিদা মাসিক মুনাফা প্রকল্প (মা), মুদারাবা লাইফস্টাইল ডিপোজিট স্কিম (সহজ), ওয়েলকাম চেকবুক এবং ভিসা কার্ড। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপদেষ্টা কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও মো. নজরুল ইসলাম এবং এসইভিপি গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা ও শাখা ব্যবস্থাপকরা।