শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা

উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটস্কির সেঞ্চুরি ম্লান করে দুর্দান্ত শতকে নিউজিল্যান্ডকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তুললেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

সোমবার লাহোরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছিলো নিউজিল্যান্ড। ফলে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করলো কিউইরা।

ওয়ানডেতে অভিষেকেই সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েন ব্রিটস্কি। ওপেনার হিসেবে নেমে ১১টি চার ও ৫টি ছক্কায় ১৪৮ বলে ১৫০ রান করেন তিনি।

ব্রিটস্কির রেকর্ড সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩০৪ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে জেসন স্মিথের সাথে ৯৩ ও চতুর্থ উইকেটে ওয়াইন মুল্ডারের সাথে ১৩১ রানের জুটি গড়েন ব্রিটস্কি।

বল হাতে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার উইল ইয়ং ১৯ রানে থামলেও, দ্বিতীয় উইকেটে ১৫৫ বলে ১৮৭ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইলিয়ামসন। ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোন উইকেটে নিউজিল্যান্ডের এটি সর্বোচ্চ জুটি।

কনওয়ে ৯৭ রানে থামলেও, ওয়ানডেতে ১৪তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। পাঁচ বছর ও ২১ ইনিংস পর ওয়ানডে সেঞ্চুরি পেলেন তিনি।

মিডল অর্ডারে ড্যারিল মিচেল ১০ ও টম লাথাম শূন্যতে ফিরলে গ্লেন ফিলিপসকে নিয়ে ৮ বল বাকী থাকতে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন উইলিয়ামসন। এর সুবাদে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়লো নিউজিল্যান্ড।

১৩টি চার ও ২টি ছক্কায় উইলিয়ামসন ১১৩ বলে ১৩৩ এবং ফিলিপস ২৮ রানে অপরাজিত থাকেন।

আগামী ১২ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচের বিজয়ী দল ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর