মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

উখিয়ায় হত্যার পর স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পালায়ন

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় স্ত্রীকে হত্যার পর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়েছে স্বামী। রোববার (২৭ এপ্রিল) বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

নিহত শোভা আক্তার সাদিয়া (২৫), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শফিকের মেয়ে।

এ ঘটনায় পলাতক সাদিয়ার স্বামী আকবর হোসেন শান্ত (২৯) একই এলাকার বাসিন্দা মমতাজুর রহমানের ছেলে এবং উখিয়ায় একটি ওষুধ কম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত।

হাসপাতাল সূত্র বলছে, বিকাল ৫টার দিকে স্ত্রীকে জরুরি বিভাগে রেখে আকবর কোলে থাকা কন্যা সন্তানসহ চলে যান।

এসময় কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন এবং মরদেহের চোখে ও কপালে আঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে।

নিহত সাদিয়ার বাবা শফিক বলেন, ২০২২ সালে আকবর পরিবারের অমতে প্রেমের ফাঁদে ফেলে তার মেয়েকে বিয়ে করেন।

আত্মীয় হওয়ায় সম্পর্ক পরবর্তীতে মেনে নিলেও সাম্প্রতিক সময়ে পরকীয়ায় লিপ্ত হয়ে আকবর সাদিয়াকে নির্যাতন করত বলে উল্লেখ করেন তিনি।

শফিকের দাবি, পরিকল্পিতভাবে সাদিয়াকে হত্যা করা হয়েছে এবং আকবর গত এক সপ্তাহ ধরে তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন।

নাথেরপেটুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘আকবর এলাকায় উগ্রপ্রকৃতির লোক হিসেবে পরিচিত, পরকীয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তাকে আইনের আওতায় আনার দাবি করছি।’

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

প্রাথমিক তদন্তের পাশাপাশি আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 


এই বিভাগের আরো খবর