উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রবিউল হোসেন ৩০ জানুয়ারি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের ধাপেরহাটে ব্যাংকের ‘ধাপেরহাট উপ-শাখা’র শুভ উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ-উজ-জামান, বগুড়া অঞ্চলের আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক মধুসূদন সরদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি