শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

একাত্তরের ১৬ ডিসেম্বর পর যেমন অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিলো: ইকবাল হাসান মাহমুদ টুকু

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,

একাত্তরের নয়মাস জীবনপণ যুদ্ধ করে যারা দেশকে হানাদার মুক্ত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল,তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের আঁড়াল করতে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করেও যেমন অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল,২৪ এর জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী নিকৃষ্টতর স্বৈরশাসকের পতন ও দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তেমনি অনেক ভুয়া জুলাই আগষ্ট বিপ্লবধারী দেখা যাচ্ছে,তাদের মুখোশ উম্মোচন করে দিতে হবে,১৭ বছরের আন্দোলনের জনআকাঙ্খা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আনতে হবে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন,জনগণের শক্তিই বড় শক্তি,বিএনপি জনগণের শক্তিতে বলিয়ান,বিএনপিকে কোন ষড়যন্ত্রই নিঃশেষ করতে পারে নাই,আগামিতেও পারবে না। অপকর্ম করে অন্যরা, আর সুকৌশলে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির ত্যাগীকর্মীদের উপর। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,১৭ বছর আন্দোলন সংগ্রামে মিছিলে সবচেয়ে পিছনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে,যারা ত্যাগ শিকার করেনি তাদের বিষয় পরে ভাবা হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না, সাত মাস হয়ে গেছে,কোন সংস্কারই করতে পারলেন না,সংস্কার করা আপনাদের কাজ না,সংস্কার করারাজনীতিবিদদের কাজ, সংস্কারের নামে কোন তালবাহানা না করে তাড়া তাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সাথে বিদায় নিন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম হচ্ছেন একজন মহান মানুষ,আদর্শিক মানুষ। তারা মতো হলে সৎ হতে হবে, অনেক ত্যাগ শিকার করতে হবে। যারা এমপি হতে চান তাদের উদ্দেশ্য তিনি বলেন ,আপনারা এমপি হন,মন্ত্রী হন,আপত্তি নেই,কিন্ত দলের কাউন্সিল ও কমিটি গঠনে কোন হস্তক্ষেপ করতে পারবেন না,ত্যাগীদের মূল্যায়ন করুন,তাঁদের নেতৃত্বের প্রতিবন্ধকতা সৃষ করবেন না।

বিএনপি রাজশাহী বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমীরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ আবু সাইদ সুইটের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য সদস্য রুমানা মাহমু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এম. আকবর আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহ সভাপতি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মোঃমকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা,রকিবুল করিম খান পাপ্পু
যুগ্ম সাধারণ সম্পাদক ও ,সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নুর কায়েম সবুজ, এডভোকেট সিমকী ইমাম খান ও অধ্যাপক আবু হাশেম।
জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় জেলা ১৮ টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন।


এই বিভাগের আরো খবর