শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর দ্বিতীয় স্বাধীনতার কথা বলে দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করা হচ্ছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পর এখন অনেকেই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে অরাজকতা করা হচ্ছে,এতে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে,যা কোন দেশ প্রেমিক মানুষের কাম্য হতে পারে না।

আজ মঙ্গলবার সিরাজগঞ্জের পৌর কনভেনশন হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,জুলাই ২৪ ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর এখন কেউ বলছে বিপ্লব, কেউ বলছে দ্বিতীয় স্বাধীনতা কেউ বলছে গণঅভ্যুত্থান। এর আগে দেশে গণআন্দোলন গণ-অভ্যুত্থান অনেক হয়েছে,কিন্ত ছাত্ররা দেশের মালিক হয় যায়নি,তাদের অবদান জাতি চিরদিন মনে রাখবে, দেশ পরিচালনার দায়িত্ব নির্বাচিত রাজনৈতিক দলের নেতাদের হাতে ছেড়ে দিতে হবে।

তিনি বলেন পতিত শেখ হাসিনার দোসরদের হাতে লুটপাটের হাজার হাজার কোটি টাকা রয়েছে, সেই অর্থ দিয়ে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে,সেই জন্য অন্তবর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনগণকে নির্বাচনমুখী করতে হবে,এতে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে,মানুষ স্বস্তি পাবে। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মহা সংস্কারক,তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরে দিয়েছিলেন, গার্মেন্স শিল্প গড়ে তুলেছিলেন,মিশ্র অর্থনীতি,শিক্ষা, টেলিভিশনে নতুনকুড়ি অনুষ্ঠান সহ সকল ক্ষেত্রেই যুগোপযোগী সংস্কার করে জাগরণ সৃষ্টি করে ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচী দিয়েছেন, সেই আলোকেই আগামী দিনে সকল সংস্কার করা হবে।

সিরাজগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. এম. এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আতিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক ডা. শাহ মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু ও ড্যাব কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল। বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. নুরুল আমীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.আতিকুর নাহার ও শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আনোয়ার হোসেন।


এই বিভাগের আরো খবর