শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

এমপি বকুলসহ আওয়ামী লীগের ৬ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ৪:৩৩ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে দলীয় গঠনতন্ত্র বহির্ভূত পন্থায় কমিটি গঠন করে নিজস্ব বলয় সৃষ্টি করার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুলসহ আওয়ামী লীগের ছয় নেতার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলার পর আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

একই কারণে নতুন করে গঠনতন্ত্রবিরোধী সম্মেলন আয়োজনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। নির্দেশের কপি পাওয়ার সাতদিনের মধ্যে অভিযুক্তদের ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক প্রসাদ কুমার তালুকদার।

মামলার অপর বিবাদীরা হলেন- লালপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসকেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার, মাহমুদুল হক মুকুল, আলাউদ্দীন আলাল ও সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু।

গত সোমবার (২২ ফেব্রুয়ারি) জেলার লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু বাদী হয়ে নাটোরের (লালপুর) সহকারী জজ আদালতে এ মামলাটি দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আদালতের বিচারক মো. মাহাবুব আলম এ নির্দেশনা দেন।


এই বিভাগের আরো খবর