মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

এমারেল্ড অয়েলের নতুন চেয়ারম্যান শফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক :
বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৫ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে। তিনি সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন। চলতি বছরের মার্চে খাদ্য ও বস্ত্র খাতের এমারেল্ড অয়েলের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসাবে শহীদুল হককে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর গত শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া ৫২টি ট্রেকহোল্ডার সনদের একটি পেয়েছেন শহিদুল হক। তিনি একটি প্রতিষ্ঠানের পরিচালক। এরপর স্বার্থগত দ্বন্দ্ব এড়াতে কোম্পানিটির পর্ষদ থেকে তিনি পদত্যাগ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, উৎপাদহীন এমারেল্ড অয়েলকে উৎপাদনে ফেরাতে সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হককে চেয়ারম্যান করে স্বতন্ত্র পরিচালকদের নিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল নিয়ন্ত্রক সংস্থা। সেই চেয়ারম্যান শহীদুল হকের পরিবর্তে সাবেক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে কোম্পানিটির নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত করেছে বিএসইসি। একইসঙ্গে তাকে পর্ষদ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার জন্য এমারেল্ড অয়েলের পর্ষদকে পরামর্শ দিয়েছে কমিশন। পর্ষদের বাকি চার স্বতন্ত্র পরিচালক হলেন- বিআইবিএমের ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম সারোয়ার ও সজীব হোসেন এবং ঢাবির মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব। এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ডিএসই ৫৫টি প্রতিষ্ঠানকে ট্রেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে গত শনিবার ৫২টি প্রতিষ্ঠানকে ট্রেক দিয়েছে। এই ৫২টি প্রতিষ্ঠানের একটি রিলিফ এক্সচেঞ্জ। এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে রয়েছেন মোহাম্মদ শহীদুল হক। তিনি বলেন, আইন অনুসারে, একই সঙ্গে এক ব্যক্তি ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান ও তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে থাকতে পারেন না। বিষয়টি জানার পর তিনি নিজে থেকেই এমারেল্ডের পর্ষদ থেকে পদত্যাগ করেন।


এই বিভাগের আরো খবর