মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা দিতে হবে— বলেই ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক :
রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : বরগুনার বেতাগীতে চাঁদার দাবিতে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুই দুর্বৃত্ত। শুক্রবার রাত ৮টার দিকে কাজিরাবাদ গ্রামের সমীর সিকদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার শনিবার দুপুরে বেতাগী থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ গ্রামের নরেন চন্দ্র গাইনের ছেলে কোয়েল কৃষ্ণ গাইন (৩০)।

অভিযুক্ত একই গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সালেহ (৩০) এবং আব্দুল হামেদের ছেলে তামিম (২৫)।বেতাগী থানায় মামলা ও এলাকা সূত্রে জানা গেছে, কোয়েল কৃষ্ণ গাইনের কাছে আবু সালেহ এবং তামিম প্রথমে টাকা চান। কেন টাকা দিতে হবে জানতে চাইলে তাঁরা বলেন, ‘এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা দিতে হবে’। এক পর্যায়ে আবু সালেহ ও তামিম চাঁদা দাবি করেন।

চাঁদা না দেয়ায় তারা উত্তেজিত হয়ে কোয়েলকে কিল ঘুষি মারেন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা।মামলা বাদী ও কোয়েল গাইনের খালা শিল্পী রানী বলেন, বৃহস্পতিবার রাতে এমন ঘটনার পর আমার বোনের ছেলে কোয়েল রক্তাক্ত জখম অবস্থায় বাড়ির সামনে চিৎকার দেয়। আমরা দৌড়ে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করি।

ঘটনার সাথে জড়িত দুইজনকে আসামি করে শনিবার দুপুরে বেতাগী থানায় মামলা দায়ের করেন শিল্পী রানী।এছাড়া মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামলার আসামিরা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের হুমকি-ধমকি, অত্যাচারে গ্রামের হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা ষাটোর্ধ সমীর চন্দ্র সিকাদার।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, ‘থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই করে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 


এই বিভাগের আরো খবর