সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

কর্ণফুলীতে পাম্পে ভিড়, সীমিত সরবরাহে দুর্ভোগে মোটরসাইকেল আরোহীরা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় একটি তেলের পাম্পে সীমিত পরিমাণ জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে শত শত মোটরসাইকেল আরোহীর ভিড় ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, ‘শরাফত এন্ড ব্রাদার্স’ নামে একটি পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন চালকেরা। পাম্পটিতে ‘যমুনা’র জ্বালানি বিক্রি করা হচ্ছে। তবে প্রত্যেক মোটরসাইকেলে ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মোটরসাইকেল আরোহী মো. সাইফুল বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় আধাঘণ্টা হয়ে গেছে। আমার আগে আরও অনেকেই অপেক্ষা করছেন। ২০০-৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। ৫০০ টাকার তেল দিলে আমাদের জন্য ভালো হতো। আমি চাকরি করি, কিন্তু তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে এখনো কর্মস্থলে যেতে পারিনি।

পাম্পটির রাশেদ নামের ১কর্মচারী জানান, বর্তমানে তাদের কাছে প্রায় ৫০০ লিটার জ্বালানি মজুত রয়েছে। এই তেল শেষ না হওয়া পর্যন্ত সীমিত পরিমাণে সরবরাহ করা হচ্ছে। তিনি আরো বলেন, সবাই যেন তেল পায়, সেজন্য ২০০ থেকে ৩০০ টাকার বেশি কাউকে দেওয়া হচ্ছে না। এখানে অনেক মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে আছে। অনেক মোটরসাইকেল আরোহী ঘরে বোতল করে তেল মজুত করছে।

এদিকে গ্রাহকদের অভিযোগ, জ্বালানি সংকট ও সীমিত সরবরাহের কারণে এ ধরনের ভোগান্তি বাড়ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, আমরা নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছি এবং আমাদের কর্মকর্তারাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা সংকটের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এ ধরনের কোনো তথ্য বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে আমাদের অবহিত করবেন। সবাই যেন সমানভাবে তাদের প্রাপ্য অধিকার পায়, সে লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি।


এই বিভাগের আরো খবর